জাতীয় প্রেস ক্লাবের নির্বাচনে ভোটগ্রহণ চলছে
জালালাবাদ ডেস্ক:: জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির ২০২৩-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন আজ অনুষ্ঠিত হচ্ছে। শনিবার সকাল ৯টা থেকে এ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের ১৭টি পদে এবার ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার ১ হাজার ১০২ জন।
নির্বাচনে ক্লাবের বর্তমান সভাপতি ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম মনোনীত ফরিদা-শ্যামল পরিষদ এবং সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজের নেতৃত্বে সবুজ-ইলিয়াস পরিষদ নামে দুটি পূর্ণাঙ্গ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।
এছাড়াও প্যানেলের বাইরে আরও ১০ জন সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোটে বিজয়ীরা আগামী দুই বছর জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় নেতৃত্ব দেবেন। ভোট গ্রহণ ও ফল ঘোষণার জন্য ক্লাবের সহযোগী সদস্য মো. মোস্তফা-ই-জামিলকে চেয়ারম্যান করে আট সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠিত হয়েছে।
প্রার্থী যারা: এবারের নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরামের ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী শ্যামল দত্ত। বিএনপি সমর্থিত সবুজ-ইলিয়াস পরিষদ থেকে সভাপতি পদপ্রার্থী কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী ইলিয়াস খান। ফরিদা-শ্যামল পরিষদ থেকে সিনিয়র সহ-সভাপতি পদে কার্তিক চ্যাটার্জি, সহ-সভাপতি রেজোয়ানুল হক রাজা, যুগ্ম সম্পাদক আইয়ুব ভূইয়া ও আশরাফ আলী, কোষাধ্যক্ষ পদে শাহেদ চৌধুরী নির্বাচন করছেন। সবুজ-ইলিয়াস পরিষদে সিনিয়র সহ-সভাপতি পদে হাসান হাফিজ, সহ-সভাপতি সৈয়দ আলী আসফার, যুগ্ম সম্পাদক ইলিয়াস হোসেন ও সাঈদুল হোসেন সাহেদ এবং কোষাধ্যক্ষ পদে হাসান শরীফ প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাহী কমিটির ১০টি সদস্য পদে উভয় প্যানেল থেকে ২০ জন ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও ১০ জন।
- সিলেটের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল দ্রুত চালু করে ১২শ শয্যায় উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী
- পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে MS3 টেকনোলজি বিডি পরিবারের ঈদ শুভেচ্ছা
- এবার এফ-৩৫ জঙ্গি বিমানে ইরানি আঘাত
- শুধু সামরিক শক্তির মাধ্যমে ইরানের মোকাবিলা সম্ভব নয়: মুজতাবা খামেনেয়ী
- ইরানে সম্ভাব্য হামলার পরিণতির বিষয়ে রাশিয়ার হুঁশিয়ারি
- একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- রমজান মাসই বন্ধ থাকছে মাধ্যমিকসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান
- মঙ্গলবার সকালে সংসদ সদস্য, বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা
- যুদ্ধ, বিভাজন ও অনিশ্চয়তা: বহুমুখী সংকটে ইসরায়েল
- পুরো রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান
- বিজেপি-আরএসএসের বয়ান প্রতিষ্ঠার চেষ্টায় উইকিপিডিয়া
- আসামে তীব্র শীতের মধ্যেই ১৫০০ মুসলিম পরিবারের ঘর গুঁড়িয়ে দিল ভারত
- নুতন বই পেয়ে উচ্ছাসিত রাঙামাটির শিক্ষার্থীরা
- সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ
- আপসহীন দেশনেত্রী খালেদা জিয়া আর নেই
- শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান
- জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদকে এনসিপির ৩০ নেতার চিঠি
- পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান ও স্বৈরশাসনের পতন
- তারেক রহমানের বহনকারী প্লেন নামল সিলেটে

